এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাংস ও সবজির দাম

বিশেষ সংবাদ

এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির মাংস, খাসির মাংস ও সবজির দাম। বিশেষ করে গেল দুদিনের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

শুক্রবার (০৭ জুন) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়। বর্তমানে মানভেদে প্রতি কেজি কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা, লতি ৬০ টাকা, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৭০ থেকে ৮০ টাকা, কাঁঠালের বিচি ৫০ থেকে ৬০ টাকা, গোল বেগুন মানভেদে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৯০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা,

পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা, সজনে ডাটা ১০০ টাকা, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, মানভেদে কাঁচা মরিচ ১৬০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৬৫ থেকে ৭০ টাকা, ধুন্দুল ৬৫ থেকে ৭০ টাকা, কুমড়া ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, পেঁপে ৭০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, লেবুর হালি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারের বিক্রেতারা বলেন, গত দুদিনের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। প্রতি কেজিতে প্রায় ৪ থেকে ৫ টাকা বেড়েছে আলুর দামও। বর্তামানে প্রতি পাল্লা (৫ কেজি) আলু ২৭০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও ২৫০ টাকা ছিল।

সবজির দামের বাজার এমন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। এদিকে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, লাল লেয়ার ও খাসির মাংসের দাম। তবে আগের মতোই আছে গরুর মাংসের দাম।

বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা দুদিন আগেও ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়াও ৩২০ টাকায় বিক্রি হওয়া লাল লেয়ার মুরগি আজ বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজি দরে। তবে আগের মতোই আছে সোনালি মুরগি। সাদা কক বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায় ও সাদা লেয়ার বিক্রি হচ্ছে ২৯০ টাকায়।

বর্তমানে বাজারে প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও ১ হাজার ১০০ টাকা ছিল। তবে গরুর মাংস আগের মতোই ৭৫০ থেকে ৭৮০ টাকা ও ছাগলের মাংস ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...