মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজের প্রচেষ্টায় সফল রেশমা, খামার পরিদর্শনে প্রশংসা জানালেন জেলা প্রশাসক

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার বোংগা গ্রামে গড়ে ওঠা স্বনামধন্য “রেশমা কৃষি উদ্যোগ” খামার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় খামার পরিদর্শন শেষে তিনি দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. তবিবর রহমান, সাবেক চেয়ারম্যান মো. দবির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

খামার পরিদর্শনের সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “রেশমা তার স্বামী বা বাবার পরিচয়ে বড় হয়নি, বরং নিজের প্রচেষ্টায় আজ সারা দেশে পরিচিত।

আমাদের দেশের অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতী রয়েছেন, যারা শুধুমাত্র চাকরির পেছনে ছুটছেন। কিন্তু চাকরির পেছনে না ছুটে যদি তারা রেশমার মতো উদ্যোক্তা হয়ে ওঠেন, তাহলে নিজেরা স্বাবলম্বী হবেন এবং দেশকেও এগিয়ে নিয়ে যাবেন। সরকার সবসময় এমন উদ্যোগের পাশে আছে এবং থাকবে।”

প্রশিক্ষণার্থী ও খামার মালিকরা জানান, “রেশমা কৃষি উদ্যোগ” শুধু একটি খামার নয়, এটি একটি সফল উদ্যোগের প্রতীক। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে এটি বহু মানুষের জীবনে পরিবর্তন এনেছে। জেলা প্রশাসকের এই পরিদর্শন আমাদের আরও অনুপ্রাণিত করেছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...