নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই, এর বাইরে যাওয়ার সুযোগ নেই

বিশেষ সংবাদ

জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন,“ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যেই নির্বাচন হবে। এর বাইরে একদিনও এগিয়ে-পেছানোর সুযোগ নেই।”

শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত প্রাণিবিদ্যা সমিতির জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “আমরা কেবল নির্বাচন করতে আসিনি। উপদেষ্টা পরিষদ হিসেবে আমাদের দায়িত্ব তিনটি, সংস্কার, বিচার এবং নির্বাচন। কিন্তু আমরা সব সময় দায়িত্ব পালনে বাধার মুখে পড়ছি। বিভিন্ন মহল নিজেদের দাবি নিয়ে রাস্তায় অবস্থান নিচ্ছে, যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এতে আমরা কার্যত অচল অবস্থায় পড়ছি।”

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব পালন তখনই সম্ভব, যখন সবার কাছ থেকে সহযোগিতা আসবে। প্রত্যাশা করা এক জিনিস, আর বাস্তবে কাজ করা আরেক জিনিস। অনেক সময় আমরা চেষ্টা করেও কাজ করতে পারছি না।”

নির্বাচন নিয়ে চলমান আলোচনার বিষয়ে উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন—ডিসেম্বর থেকে জুন। এর বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। এই বিষয়টি নিয়ে আর অনিশ্চয়তা ছড়ানো উচিত নয়। সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা আছে।”

তিনি বলেন, “আমরা দায়িত্ব পালন করতে পারলে দায়িত্বে থাকা প্রাসঙ্গিক। আর যদি পারি না, তাহলে ব্যক্তিগত কাজেই ফিরে যেতে হবে। কিন্তু যতক্ষণ দায়িত্বে আছি, ততক্ষণ দায়িত্ব পালনের চেষ্টা করব।”

রিজওয়ানা হাসান বলেন, “আমরা গভীরভাবে ভাবছি—যেসব প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তা কীভাবে মোকাবিলা করা যায়। না পারলে করণীয় কী হবে, তাও ভাবনায় আছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...