নেত্রকোণার মোহনগঞ্জে কামড় দিয়ে স্বামীর কান ছিঁড়ে নিলেন স্ত্রী

বিশেষ সংবাদ

নেত্রকোণার মোহনগঞ্জে পারিবারিক কলহের জেরে মো: শান্ত মিয়া (৫০) নামের এক ব্যক্তির কান কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছেন তার স্ত্রী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার কানের বিচ্ছিন্ন অংশ আর জোড়া লাগাতে পারেননি চিকিৎসকরা। পরে তাকে সেখান থেকে ফিরিয়ে এনে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শান্ত মিয়া মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা। তার স্ত্রীর নাম রাহেলা বেগম (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত মিয়া ও তার স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই ঝগড়া লেগে থাকে। বৃহস্পতিবার (০৬জুন) বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে শান্ত মিয়া-তার স্ত্রীর ঝগড়া লাগে। একপর্যায়ে স্ত্রী রাহেলা বেগম ক্ষিপ্ত হয়ে তার স্বামীর কানে জোরে কামড় দেন। এতে শান্ত মিয়ার বাঁ কান প্রায় পুরোটাই বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় কানের বিচ্ছিন্ন অংশটুকুও নিয়ে যাওয়া হয়।

তবে ওই হাসপাতালের চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তার কানের অংশ স্থাপন করতে পারেননি। সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে শনিবার (০৮ জুন) শান্ত মিয়াকে আবার মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শান্ত মিয়া বলেন, আমার স্ত্রী পুরোটা কান কামড়ে ছিঁড়ে ফেলেছে। ময়মনসিংহ মেডিকেলে গিয়েও আমার কার আর লাগানো যায়নি। প্রায় ৩০ বছরের সংসার জীবনে সব সময় স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো।
এই ঘটনার কিছুদিন আগে বড় ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে।

কষ্ট করে আমি ছেলেকে পড়াশোনা করিয়েছি তাই তার ভালমন্দ জানার অধিকার আমার আছে। এসব জিজ্ঞাসা করতে গেলে আমার স্ত্রী আর বড় ছেলে মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। এখনো থানায় অভিযোগ করিনি। একটু সুস্থ হই পরে যা-যা করা দরকার সব করব।

নেত্রকোণার মোহনগঞ্জে কামড় দিয়ে স্বামীর কান ছিঁড়ে নিলেন স্ত্রী বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...