মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে মদ খেয়ে স্ত্রীকে মারধর, স্বামী কারাগারে

বিশেষ সংবাদ

নেত্রকোনার দুর্গাপুরে মদ খেয়ে স্ত্রীকে মারধরের দায়ে স্বামী মো: কাজল মিয়াকে (৪২) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। বুধবার (১৩ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের মাসকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো: কাজল মিয়া নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের মাসকান্দা এলাকার মৃত উষন আলীর ছেলে।

জানা গেছে, রাতে কাজল মিয়া মদ খেয়ে তার স্ত্রীকে মারধর ও ভাঙচুর করে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে অভিযুক্ত কাজল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর মামলায় ছয় মাসের কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন, মদ খেয়ে স্ত্রীকে মারধর, ভাঙচুর, শান্তিশৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বামী কাজল মিয়াকে ছয় মাসের কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ভ্রাম্যমাণ আদালত কাজল মিয়াকে পুলিশের নিকট হস্তান্তর করেছে। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির কামড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার আহত হয়েছেন। এ সময় আট পিস ইয়াবাসহ সুজন...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা...

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির কামড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার আহত হয়েছেন।...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত...

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী...