নোয়াখালী সদরে গণপিটুনিতে যুবলীগ নেতা নিহত

বিশেষ সংবাদ

নোয়াখালী সদরে গণপিটুনিতে আব্দুস শহীদ (৪৩) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পূর্ব চরমটুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস শহীদ নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও মমিন উল্যাহ মুন্সির ছেলে। আহতরা হলেন, মো: জামাল হোসেন (৪২) মো: জাবেদ (২৮) ও মো: রিয়াদ হোসেন (৩৬)।

জানা গেছে, গতকাল দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ইসমাইল মুহুরীর বাড়ি স্থানীয় লোকজন ঘেরাও করে ১টি পাইপগানসহ আব্দুস শহীদ (৪৩), জামাল হোসেন (৪২), জাবেদ (২৮) ও রিয়াদ হোসেন (৩৬) নামের ৪ জনকে আটক করে তারা মারধর করেন। এ ঘটনার খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ১টি পাইপগানসহ আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে যুবলীগ নেতা আব্দুস শহীদের মৃত্যু হয়।

সুধারাম থানার অফিসার ইনাচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, স্থানীয়রা উপজেলার পূর্ব চরমটুয়া এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ৪ জনকে আটক করে। এরপর আব্দুস শহীদ গণপিটুনিতে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। নিহত ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। রাস্তা নিয়ে বিরোধের জেরে...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮)...