শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান

বিশেষ সংবাদ

জুলাইয়ের প্রথম প্রহর। সারাদেশে যখন ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মোমবাতি প্রজ্বলন চলছিল, তখন এক ফেসবুক পোস্টে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর শাখার আহ্বায়ক রাশেদ খান।

মঙ্গলবার (১ জুলাই) রাতে নিজের একাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি এবং একইসাথে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইং-এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

তার এই ঘোষণায় হতবাক হয়েছেন সংগঠনের নেতাকর্মীসহ জেলার রাজনৈতিক অঙ্গনের অনেকে। রাশেদে খানের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় আলোচনা-সমালোচনা।

জানা গেছে, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মোর্শেদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১০১ সদস্যের যশোর জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তবে কমিটি ঘোষণার পরদিনই যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ পদত্যাগ করেন, জেলা কমিটির একাধিক সদস্যের বিরুদ্ধে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ তুলে।

এর এক সপ্তাহ পর কমিটির আরও ৭ নেতা পদত্যাগ করেন, দাবি ওঠে, ছাত্রলীগপন্থী নেতাকর্মীদের ‘পুনর্বাসন’ করা হয়েছে এ কমিটিতে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি নীতিভ্রষ্টতার অভিযোগ এনে কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জেসিনা মোর্শেদের পদ স্থগিত করা হয়।

পদত্যাগ আর স্থগিত আদেশের মধ্য দিয়ে সময়ের সাথে নেতাকর্মীদের মধ্যে হতাশা জমতে থাকে। অভিযোগ ওঠে, জেলার শীর্ষ নেতাদের অনেকেই সংগঠনের নীতির বাইরে কাজ করছেন। যার ফলে দলের অনেক কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। কেন্দ্রীয় কর্মসূচিতেও দেখা যায় গুটিকয়েক মুখ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ খান কোটা সংস্কার আন্দোলনের সময় থেকেই জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন। বামঘরানার রাজনীতি থেকে উঠে এসে ‘জুলাই-আগস্ট আন্দোলন’-এ তার সক্রিয় ভূমিকাই কেন্দ্রীয় নেতাদের নজরে আনে। পরে তাকেই যশোরের নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়।

তবে হঠাৎ তার পদত্যাগে সংগঠনের ভেতরে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই বলছেন, রাশেদের অনুসারী হিসেবে পরিচিত একাধিক নেতা আগামী কয়েক দিনের মধ্যে একই পথে হাঁটতে পারেন।

দলের একজন সাবেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটা শুধু রাশেদের পদত্যাগ নয়, পুরো কমিটির ভাঙনের আলামত। অনেকেই হতাশ, অনেকে অপেক্ষা করছেন।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...