পরিবারের নিরাপত্তার জন্য লাইসেন্সড অস্ত্র রাখা: আসিফ মাহমুদ

বিশেষ সংবাদ

‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি দাবি করেন, ভুল করে নিজের ব্যাগে রাখা হয়েছিল একটি অস্ত্রের ম্যাগাজিন। তবে এতে ‘অবৈধ কিছু ছিল না’।

রোববার (২৯ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, মারাকেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছিল তার। ভ্রমণের জন্য প্রস্তুতি নেওয়ার সময় একটি অস্ত্র ও একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও, ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। স্ক্যানিংয়ে সেটি ধরা পড়লে সঙ্গে থাকা প্রটোকল অফিসারের কাছে তা হস্তান্তর করেন বলে জানান তিনি।

তিনি পোস্টে আরও লেখেন, ‘এ ঘটনা একেবারেই অনিচ্ছাকৃত। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্রটা রেখে আসতাম না।’

উপদেষ্টা বলেন, ‘অনেকে হয়তো এটা নিয়ে আলোচনায় মেতে উঠবে, কিন্তু বাস্তবে এখানে অবৈধ কিছু ছিল না।’

আসিফ মাহমুদ তার পোস্টে আরও উল্লেখ করেন, নিরাপত্তার স্বার্থেই তার কাছে বৈধ অস্ত্রের লাইসেন্স আছে। ‘গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা অবস্থায় কয়েকবার হত্যাচেষ্টার শিকার হয়েছি। যখন সরকারি নিরাপত্তা না থাকে নিজের এবং পরিবারের সুরক্ষায় লাইসেন্সড অস্ত্র রাখাটা যৌক্তিক’, বলেন তিনি।

ঘটনার পর গণমাধ্যমে খবর প্রকাশের পর ‘নিউজ সরাতে চাপ’ দেওয়ার অভিযোগও উঠেছে যা পুরোপুরি অস্বীকার করেন তিনি।

তিনি বলেন, ‘এই ঘটনার পর আমি এবং আমার টিম ১০ ঘণ্টার ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনলাইনে আসতেই দেখি অনেক কিছু হয়ে গেছে। অথচ এই সময়ের মধ্যে কারও সঙ্গে কথা বলার সুযোগই হয়নি।’

পোস্টের শেষ দিকে আসিফ মাহমুদ লিখেন,‘নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, নিয়ম মেনে অস্ত্রের লাইসেন্স নিতে পারেন। এটা আইনসম্মত।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...