পাবনায় আদালতের এজলাসে পুলিশ সদস্যকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক

বিশেষ সংবাদ

পাবনায় আদালতের এজলাসে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে চলমান একটি মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর ঈশ্বরদীতে সংঘটিত নাশকতা মামলায় হাজিরা দিতে আদালতে আসেন অভিযুক্ত ছয়জন। শুনানিকালে তারা আদালতের এজলাসে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এতে দায়িত্বে থাকা পুলিশ সদস্য শাহ আলম বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

পরে আদালতের আইনজীবী ও উপস্থিত সাধারণ মানুষ তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকেই অভিযুক্তদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, আওয়াল কবির (৩৮), সাবেক পৌর ছাত্রদল সভাপতি ও বর্তমান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান শিশির (৩৩), পৌর ছাত্রদল সভাপতি পদপ্রত্যাশী কালাম খান (৪০), দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন (৩৩), পৌর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন (৩৫), স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম ডালিম (৩৫), সলিমপুর ইউনিয়ন কৃষকদলের সদস্যG

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) রাশেদুল ইসলাম জানান, “আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, “আদালতের এজলাসে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি সত্যি প্রমাণিত হয় যে বিএনপির কেউ এতে জড়িত, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে—এটাই দলের অবস্থান।”

এ ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...