রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে ‘মাদক সম্রাজ্ঞী’ বিন্দু মাসি গ্রেফতার

বিশেষ সংবাদ

ফরিদপুরের বোয়ালমারীতে বহুল আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ রেবেকা বেগম ওরফে ‘বিন্দু মাসি’ আবারও আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন। তার বিরুদ্ধে ১৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সোমবার (৫ মে) বিকেলে বিন্দু মাসিকে ফরিদপুর আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রোববার (৪ মে) দিবাগত রাতে উপজেলার ছোলনা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী বিন্দু মাসিকে আটক করে। এসময় তার ঘর থেকে উদ্ধার করা হয় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিল।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন বিন্দু মাসি ও তার স্বামী কাইয়ুম। কখনও পুলিশ, কখনও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ধরা পড়েছেন তারা। তবে জামিনে বের হয়ে বারবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের ভাষ্যমতে, তারা এলাকায় একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করেন। এতবার ধরা পড়ার পরও বারবার ছাড়া পেয়ে আবারও মাদক বাণিজ্যে জড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত রেবেকা বেগম ওরফে “বিন্দু মাসির বিরুদ্ধে ফরিদপুরের বিভিন্ন থানায় ১৭টি মামলা চলছে। এ ছাড়াও তার স্বামী আব্দুল কাইয়ুম মোল্যার বিরুদ্ধে রয়েছে প্রায় ৩৪টি মামলা।” এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...