পুলিশে ওপর হামলা :

ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতি আটক

বিশেষ সংবাদ

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি কাজে বাধা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা, মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই হামলার ঘটনায় ওই দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।

সোমবার (১০ জুন) ওই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বোয়ালমারী থানায় গেয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: হান্নান মিয়া বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন।

এর আগে রবিবার (০৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালমারী পৌর সদরের নাট মন্দির সংলগ্ন স্টেশন রোডে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল (৩২) এবং সহ-সভাপতি মো: আরিফুল ইসলাম রনি (২৮)।

জানা গেছে, বোয়ালমারীতে প্রতি রবিবার হাট বসে। ভাঙা-চোরা রাস্তা ও হাটের কারণে নাট মন্দির সংলগ্ন স্টেশন রোডে প্রচুর যানজট হয়েছিল। ওই যানজটের মধ্যে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। ওই গাড়ির পিছনে ছাত্রলীগের ওই দুই নেতার মোটরসাইকেল যাচ্ছিল। যানজটের কারণে ডিবি পুলিশের গাড়ি সামনের দিকে আগাতে পারছিল না।

কিন্তু পিছন থেকে ছাত্রলীগ নেতাদের মোটরসাইকেল থেকে বার বার হর্ন বাজানো হচ্ছিল। এ অবস্থায় গোয়েন্দা (ডিবি) পুলিশের গাড়ি থেকে একজন কনস্টেবল নেমে ওই দুই মোটরসাইকেল আরোহীকে বলেন, দেখছেন না যানজটের কারণে আমাদের গাড়ি সামনের দিকে আগাতে পারছে না, তারপরও আপনারা কেন বার বার হর্ন দিচ্ছেন।

এ ঘটনায় ছাত্রলীগ নেতারা ডিবির ওই কনস্টেবলকে অকথ্য ভাষায গালিগালাজ ও পরে মারধর করে। এতে ওই কনস্টেবল গুরতর আহত হন। ডিবি পুলিশের আহত ওই কনস্টেবলের নাম মির্জা গোলাম গাউস। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতি আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, এ ঘটনায় দুজনকে আটক করে সোমবার (১০ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...