ফেসবুকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ, যুবক কারাগারে

বিশেষ সংবাদ

দিনাজপুরের হাকিমপুরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে পুলিশ তাকে দিনাজপুরের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক করাগারে পাঠানোর নিদের্শ দেন।

এর আগে বুধবার (১৯ জুন) সকালে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত মো: জাহাঙ্গীর আলম উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মো: মোখলেছুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ জুন সকাল ৯টার দিকে জাহাঙ্গীর আলম তার নিজ ফেসবুক আইডি থেকে দেশের বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট দেন।

তিনি ওই পোস্টে লিখেছেন, কোরবানির ৩০ শতাংশ মাংস মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক। এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় দেশে সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার (১৯ জুন) হাকিমপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

এ ব্যাপারে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দুলাল হোসেন জানান, ফেসবুকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে জাহাঙ্গীর আলম নামের এক যুবক। এই অভিযোগে গতকাল তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আজ দুপুরে অভিযুক্ত আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি...

আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আল্টিমেটাম দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে স্পিকার মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়।...

রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক...

আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আল্টিমেটাম দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে স্পিকার মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে...

রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন...

নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

নওগাঁয় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি...

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি...