পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহত মিজান পাটগ্রামের গাটিয়ারভিটা গ্রামের ডাঙারবাড়ী এলাকার মফিজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে ভারতীয় কাঁটাতারের বাইরে শূন্যরেখার জমিতে দুই দেশের কৃষকেরা চাষাবাদ করেন। সোমবার সকালে মিজান নিজের ভুট্টাখেতে পরিচর্যা ও ঘাস আনতে গেলে ভারতের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের এক সদস্য তাকে লক্ষ্য করে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। এতে তার ডান কাঁধে গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে হামাগুড়ি দিয়ে ভুট্টাক্ষেত পেরিয়ে বাংলাদেশের ভেতরে চলে আসেন মিজান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সীমান্তসংলগ্ন শূন্যরেখার জমিতে থাকা ভারতীয় কৃষক সহদেব বর্মণ (৪০)কে গরুসহ বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন স্থানীয়রা। তিনি ভারতের কোচবিহারের কুচলিবাড়ি থানার ফুলকাডাবরী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান মোকছেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশি কৃষক আহত হওয়ার খবর পেয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ভারতীয় এক কৃষককে গরুসহ ধরে নিয়ে এসেছে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবির ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক মেজর আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে আশ্রয় দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত উদ্ধারকারী...

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে...

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক...

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর...