বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ায় জোড়া খুনের আসামি গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপন হত্যা মামলার আসামি মো: পান্না তালুকদারকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-১২। শুক্রবার (১৯ গ্রেফতার) বিকেলে বগুড়া শহরের কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৮ অক্টেবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মনোয়ার হোসেন চৌধুরী।

নিহত সাগর তালুকদার শাজাহানপুরের শাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং নিহত স্বপন হোসেন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত সাগর হোসেনের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় ২টি হত্যাসহ ১৭টিরও বেশি মামলা রয়েছে।

এ ঘটনায় নিহত সাগর হোসনের বোন গত ২৬ সেপ্টেম্বর আশেকপুর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলীকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে শজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বগুড়ায় জোড়া খুনের আসামি গ্রেপ্তারের বিষয়ে বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নিহত সাগর তালুকদার পান্না তালুকদারকে পারভেজ হত্যা মামলা থেকে নাম তুলে নেওয়ার জন্য ৩২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার মামলা থেকে তার নাম তুলে নেওয়ার জন্য ৩২ লাখ টাকা চাঁদা দাবি করলে সেই চাঁদা দিলে পান্না তালুকদারকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিতে থাকে সাগর। এরই পরিপ্রেক্ষিতে নিজের জীবন বাঁচাতে, এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করার জন্য প্রতিশোধ নিতে সাগর ও তার সহযোগী স্বপনকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃত পান্না তালুকদারকে শাজাহানপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...