বগুড়ায় শহীদ রাতুলের পরিবারে ঈদের আনন্দ নেই, আছে শুধু শোক

বিশেষ সংবাদ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত ষষ্ঠ শ্রেণির ছাত্র শহীদ জুনাইদ আহম্মেদ রাতুলের পরিবারে ঈদের কোনো আনন্দ নেই। বুকভরা কষ্ট আর চোখভরা অশ্রু নিয়ে কাটছে বাবা-মায়ের দিন। ঈদের আগে ছেলের স্মৃতি যেন আরও বেশি তাড়িয়ে বেড়াচ্ছে তাদের

রাতুলের মা রোকেয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘প্রতি বছর ঈদের আগে রাতুল নিজের জন্য নতুন পোশাক কিনত, আমাদেরও জোর করে কিনতে বাধ্য করত। বাবার জন্য পাঞ্জাবি আর আমার জন্য শাড়ি বা থ্রি-পিস নেওয়া ছিল তার আনন্দ। এবার আর সেই রাতুল নেই, নেই ঈদের আনন্দও।’

উল্লেখ্য, বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন রাতুল। শহরের সুলতানগঞ্জপাড়া এলাকার বাসিন্দা মুদি দোকানি জিয়াউর রহমানের দুই সন্তানের মধ্যে ছোট ছিল সে। স্থানীয় উপশহর পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল রাতুল।

২০২৪ সালের ৫ আগস্ট বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে আন্দোলনে যোগ দেয় সে। সেখানেই পুলিশের গুলিতে আহত হয়। শরীরে ও চোখে ঢুকে যায় প্রায় সাতশত শর্টগানের গুলি। প্রথমে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও, অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে। সেখানে ৪৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রাতুল।

এবারের ঈদে পরিবারের কেউই নতুন পোশাক কেনেননি। ছেলের পছন্দের মেরুন রঙের পাঞ্জাবি, একই রঙের টি-শার্ট আর অনলাইনে কেনা জুতা— সবই রয়ে গেল শুধুই স্মৃতিতে। শূন্যতা আর বুকফাটা কষ্ট নিয়ে ঈদ কাটাতে হচ্ছে পরিবারটিকে।

রাতুলের বাবা জিয়াউর রহমান বলেন, ‘গত ঈদেও আমরা আনন্দ করেছি, হাসিখুশি ছিল পরিবার। এবার সব যেন ফাঁকা হয়ে গেছে। ছেলে নেই, ঈদের আনন্দও নেই।’

শুধু একটাই চাওয়া এখন রাতুলের পরিবার ও স্বজনদের— ছেলে হত্যার ন্যায়বিচার। চোখের জলে বুক ভাসিয়ে তারা প্রহর গুনছেন ন্যায়ের আশায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...