অন্বেষণ ডেস্ক :

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মিস্ত্রির

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে। বগুড়ার ধুনট উপজেলায় মাটিতে নলকূপ স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আব্দুর রশিদ (৬০) নামে এক মিস্ত্রি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত আব্দুর রশিদ উপজেলার মথুরাপুর ইউনিয়নের চরখাদুলী গ্রামের মো: মওলা বক্সের ছেলে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ধুনট উপজেলার গোপালপুর খাদুলী ঠাকুরপাড়া গ্রামে মো: নুরুল ইসলামের বাড়িতে নলকূপ স্থাপনকালে এ বিদ্যুৎস্পৃষ্টের দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় বাড়ির মালিক নুরুল ইসলামের ছেলে মো: জেল হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানা গেছে, নিহত আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে নলকূপ স্থাপন ও মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার সকালে গোপালপুর খাদুলী ঠাকুরপাড়া গ্রামে মো: নুরুল ইসলামের বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন। আব্দুর রশিদকে নলকূপ স্থাপনের কাজে সহায্য করছিলেন বাড়ির মালিকের ছেলে জেল হোসেন।

ওই বাড়ির ওপর দিয়ে আড়াআড়িভাবে বিদ্যুৎ সঞ্চালনের মেইন তার টানাছিল। নলকূপ স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত আব্দুর রশিদের হাত থেকে ১টি লোহার রড বিদ্যুতের তারের ওপর পড়ে। এ সময় তাৎক্ষনিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ ঘটনাস্থলেই মারা যান। তাকে রক্ষা করতে গিয়ে জেল হোসেন বিদ্যুৎস্পর্শে ঝলছে গেছে। আহত জেল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টের বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্তি কর্মকর্তা (ওসি) মো: সৈকত হাসান জানান, এ দুর্ঘটনার কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুর রশিদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামের একটি কলেজকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন,...

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের...

প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামের একটি কলেজকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল...

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ...

প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন...

সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে উত্তেজনা, অস্ত্র হাতে ছাত্রদল-শিবির কর্মীদের সংঘর্ষ

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে একটি শব্দ পরিবর্তনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ছাত্রদল-শিবির সংঘর্ষ ঘটে।...

শেরপুরে সিসিটিভি নজরদারিতে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৭৫

কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় আর উদ্বেগ থাকলেও ভেতরে সম্পূর্ণ...

সংসদের অধিবেশন কক্ষে খাচ্ছিলেন এমপি, সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কক্ষে বসে এক সংসদ সদস্যের...