বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

বগুড়ার ধুনটে মহিলা আওয়ামী লীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে মুন্নি খাতুন (২৪) নামের মহিলা আওয়ামী লীগের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মুন্নি খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাঁসাপোটল গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো: মোয়াজ্জেম হোসেনের মেয়ে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার অফিসার পাড়ার একটি ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে পৌরসভা এলাকার মো: শহিদুল ইসলামের বিল্ডিংয়ের ১ তলায় একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। গতকাল সকাল থেকে বেলা ১২টার মধ্যে কোনো এক সময় ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মুন্নি খাতুন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে না উঠায় বাড়ির আশেপাশের লোকজন তাকে ডাকতে থাকে। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে লোকজন দরজা ভেঙে রুমের ভেতরে গেলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সুলতানা জাহান বলেন, মুন্নী খাতুন একজন মহিলা আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন। তার এমন অপমৃত্যুতে উপজেলা মহিলা আওয়ামী লীগ গভীর শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদঘাটন করার দাবি জানাচ্ছি।

বগুড়ার ধুনটে মহিলা আওয়ামী লীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, আত্মহত্যার প্রকৃত কোনো কারণ এখনও জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন...

শেরপুরে ময়নাতদন্তে খুনের প্রমাণ, নিরাপত্তা চায় বাদীর পরিবার

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মামলার প্রধান সাক্ষীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের রিপোর্টে এটিকে হত্যাকা-...

গণমাধ্যমকে আর নজরদারির ভেতরে রাখা হবে না: তথ্যমন্ত্রী

বাংলাদেশে গণমাধ্যমের জন্য একটি স্বাধীন, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ...

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি ব্যাপক...