বগুড়ার শেরপুরে একজনকে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে দা দিয়ে কুপিয়ে একজনকে হত্যা করা হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামে এঘটনা ঘটে। লাশটি উদ্ধার করে হেফজতে নিয়েছে থানা পুলিশ। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

নিহত ব্যাক্তির নাম আকবর আলী (৬০)। তিনি শাহবন্দেগী ইউনিয়নের দক্ষিণ ধরমোকাম গ্রামের বাসিন্দা। সে পেশায় একজন কবিরাজ।

নিহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ধরমোকাম উত্তর পাড়ার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ (২৮) নামে এক যুবক আকবরকে ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেয়।

এরপর তাদেরকে সাথে নিয়ে চায়ের দোকানে দেখা যায়। রাত এগারোটার দিকে ধরমোকাম চার মাথায় দুইজনকে ধস্তাধস্তি করতে দেখে এলাকার কিছু লোকজন। তারা এগিয়ে এলে লতিফ পালিয়ে যায়। এসময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। খরব পেয়ে পরিবারের লোকজন তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা স্থল থেকে একটি দা, চাদর ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইলটি লতিফের বলে জানিয়েছেন এলাকাবাসী।

নিহতের পুত্রবধু বলেন, লতিফের ফোন পেয়ে আমার শশুর বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর কী হয়েছে আর বলতে পারি না।”

নিহতের ছেলে শাহজামাল বলেন, একজন প্রতিবেশী বাবার আহত হয়ে পড়ে থাকার খরব দেন। আমি সেখানে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তিনি আমাকে কিছু একটা বলতে চেয়ে ছিলেন। কিন্তু পারেননি। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,”আমরা খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে হেফজতে নিয়েছি।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলামান রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ১টি দা, চাদর ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলমান আছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...