বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার শেরপুরে বিদ্যালয়ের মাঠে পশুর হাট

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হয়েছে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষক ক্লাস নিচ্ছেন। কিন্তু ঠিক বাইরেই স্কুলের মাঠে চলছে পশুর হাট।

মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার জামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে এমন দৃশ্য। কিন্তু এই হাটের অনুমোদন দেওয়ার বিষয়ে দায় নিচ্ছে না কেউ।

শেরপুরে জামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ক্লাস নিচ্ছেন শিক্ষক। বাইরে অবৈধভাবে বসানো হয়েছে পশুর হাট | ছবি : অন্বেষণ।

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছর ঈদের আগে মঙ্গলবার ও শুক্রবার এই স্কুলের মাঠে পশুর হাট বসে। প্রতি হাটে প্রায় পাঁচশটি গরুছাগল বিক্রি হয়। আর এখান থেকে খাজনা আদায় করা হয় প্রায় দুই লক্ষ টাকা। কিন্তু এর জন্য নেই কোন সরকারি অনুমোদন।

স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় হাটের পরিচলক এই অর্থ আত্মসাৎ করেন বলে জানান এলাকাবাসী। উপরন্তু স্কুলের শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে। আবার টিফিনের সময় তারা ঝুঁকিপূর্ণভাবে স্কুলের প্রাচীর টপকিয়ে যাতায়াত করছে।

এভাবেই ঝুঁকিপূর্ণভাবে স্কুলের প্রাচীর টপকিয়ে যাতায়াত করছে কমলমতি শিক্ষর্থীরা | ছবি : অন্বেষণ।

স্কুলের প্রধান শিক্ষক এসএম লুৎফার রহমান বলেন, স্কুল প্রাঙ্গণে পশুর হাটের বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে অবগত আছেন। তবে হাট শেষে মাঠ পরিষ্কারের বিষয়ে নিশ্চিত করার জন্য তিনি প্রধান শিক্ষককে মৌখিক নির্দেশ দিয়েছেন।

তবে এই দায় নিতে অস্বীকার করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান। তিনি বলেন, স্কুলের মাঠে পশুর হাটের অনুমোদন নেই। এর সকল দায়ভার প্রধান শিক্ষককে নিতে হবে।

হাটের পরিচলক বাদশা আলমগীর বলেন, প্রতিবছর এই স্কুলের মাঠে কোরবানির পশুর হাট বসে। কোন অনুমোদনের প্রয়োজন হয়নি। তবে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।

বগুড়ার শেরপুরে বিদ্যালয়ের মাঠে পশুর হাটের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, এ বিষয়ে কোনো অনুমোদন নেই। স্কুলের মাঠে অবৈধ হাট বসিয়ে খাজনা আদায় করার অপরাধে পরিচালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। এছাড়াও যথাযথ অনুমোদন না থাকলে আগামী দিনেও হাট বসতে দেওয়া হবে না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি)...

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চুক্তির ভালো-মন্দ সব দিক...

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার...

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার...

আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত...

যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মুড়িবোঝাই একটি পিকআপ থেকে ৪৬ কেজি...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...