টঙ্গীতে

বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

বিশেষ সংবাদ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। মালিকপক্ষ একাধিকবার বেতন দেওয়ার তারিখ দিলেও তা রক্ষা করেনি। এরই মধ্যে ১১ মার্চ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়, যা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পরিস্থিতির উত্তরণ না ঘটায় তারা আবারও মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, এর আগেও শ্রমিকরা আন্দোলনে নামলে মালিকপক্ষ ২০ মার্চের মধ্যে বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ১২৫০ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও এখনো ২৫০ জন শ্রমিক তাদের প্রাপ্য টাকা পাননি।

গতকাল শ্রমিকরা কাজ বন্ধ রাখার ঘোষণা দিলে মালিকপক্ষ ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির আওতায় কারখানা বন্ধ ঘোষণা করে। এ নিয়ে বর্তমানে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে।

শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে বলেন, তারা পরিবার নিয়ে চরম সংকটে আছেন। ঈদের আগে বেতন না পেলে তারা আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু হামে এবং একজন রুবেলায় আক্রান্ত হয়েছে।...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...