ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক আজ

বিশেষ সংবাদ

বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমো বাসসকে জানান, আজ শুক্রবার এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি হবে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

এর আগে, বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার প্রথম সাক্ষাৎ হয়, যেখানে তারা আন্তরিক কুশল বিনিময় করেন। নৈশভোজের সময় দুই নেতাকে একান্তে দীর্ঘক্ষণ আলোচনায় মগ্ন থাকতে দেখা যায়, যা সম্ভাব্য দ্বিপাক্ষিক সহযোগিতার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, ব্যাংককে ২ এপ্রিল শুরু হওয়া বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুখাতীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন উভয় নেতা। সম্মেলনটি শেষ হবে আজ, ৪ এপ্রিল।

এই বৈঠককে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ বিরাজ করছে, বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সম্ভাব্য আলোচনা নিয়ে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্রটি এখন কার্যত উপজেলা প্রশাসনের...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের...

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ভ্যাপসা গরমের পর রাতভর কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির...