ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক শুরু

বিশেষ সংবাদ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।

ছবি : সংগৃহীত।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তির পর ব্যাংককের অভিজাত সাংরিলা হোটেলে স্থানীয় সময় দুপুরের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ এই নেতারা বৈঠকে বসেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা জটিলতার মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে দুই নেতার আলোচনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে, এই বৈঠক আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সমঝোতা ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করতে পারে।

ছবি : সংগৃহীত।

এর আগে গতকাল বৃহস্পতিবার, বিমসটেক সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির প্রথমবার সাক্ষাৎ হয়। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার আমন্ত্রণে আয়োজিত এই নৈশভোজে দুই নেতা একই টেবিলে পাশাপাশি বসে কুশল বিনিময় করেন এবং দীর্ঘসময় আলোচনায় ব্যস্ত ছিলেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এবারের সম্মেলনে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে, যা দেশটির কূটনৈতিক ও অর্থনৈতিক ভূমিকাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

ছবি : সংগৃহীত।

আজকের এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গভীর আগ্রহ রয়েছে, বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সম্ভাব্য আলোচনা নিয়ে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...