অন্বেষণ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তীর্থযাত্রার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ যাত্রী আহত

বিশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তীর্থযাত্রার ১টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০৮ মার্চ) রাত ১১ টার দিকে কুমিল্লা থেকে সিলেটগামী মহাসড়কে কসবা উপজেলার মনকসাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, খুশি রায় (৪), রাহুল রায় (১৭), জয় দাস (২২), আশা রায় (২৪) রাকেশ (২৫), কেশব (২৬), সুমন (৩৬), বাপন দাস (৩৬), সংগীতা দাস (৩০), সুনাকা (৬০), কবিতা রানী (৪০), বাপন দাস (৪২), গোপাল (৩০), জনি দাস (৩৬) ও মমতা দাস (৬৮)। আরও আহত অনেক জনের নাম জানা যায়নি। তবে আহতরা সকলেই শহরের পাইকপাড়া এবং মেড্ডার বাসিন্দা।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে শিব চতুর্দশী মেলার তীর্থযাত্রায় অংশ গ্রহণের জন্য সনাতনী ধর্মাবলম্বীরা ২টি বাসে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর এলাকার পাইকপাড়া থেকে রাত ১০ টার দিকে রওনা দেন।

পথিমধ্যে কসবা উপজেলার মনকসাই এলাকায় তীর্থযাত্রার ১টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন এবং কসবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তীর্থযাত্রার বাস দুর্ঘটনার বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহমেদ বলেন, তীর্থযাত্রার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ থেকে ২৫ যাত্রী আহত হয়েছে। পুলিশ ঘটনস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। তবে এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...