জয়পুরহাট সদর

মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ, পথে পিষে মারল বাস

বিশেষ সংবাদ

মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় মো: হাবিবুল্লাহ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভোরে জয়পুরহাট সদর উপজেলার হিচমি-পুরনাপৈল বাইপাস সড়কের বামনপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত হাবিবুল্লাহ (৮০) উপজেলার বামনপুর চারমাথা দত্তপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, বৃদ্ধ হাবিবুল্লাহ প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। এরপর মসজিদ থেকে নামাজ শেষে বামনপুর চারমাথা এলাকায় একটি চায়ের দোকানে চা খেয়ে বাইপাস সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় পথেমধ্যে ২টি নৈশ বাসের মুখোমুখি সংঘর্ষে চাপায় পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধ হাবিবুল্লাহর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবীর জানান, নিহত বৃদ্ধার পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে দোষী বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্রটি এখন কার্যত উপজেলা প্রশাসনের...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল)...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের...