শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: ড. মিজানুর রহমান আজহারী

বিশেষ সংবাদ

ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সরাসরি অংশ নিয়েছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে।

শনিবার (১২ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে আজহারী বলেন, “মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, আমি এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজার পথে। মানবতার এই মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।”

এই আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নামে সর্বস্তরের মানুষের। ফিলিস্তিনের পতাকা হাতে, কাঁধে পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে হাজারো মানুষ সমবেত হন এই মানবিক কর্মসূচিতে।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচির মূল সমাবেশ শুরু হয় বিকেল ৩টায়, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। তার আগেই দুপুর ২টা থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল করে ভেন্যুতে আসেন অংশগ্রহণকারীরা। তবে সকাল ১১টার মধ্যেই মাঠ প্রায় পূর্ণ হয়ে যায়, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও মানবতাবিরোধী হামলার প্রতিবাদে ঢাকায় এই গণজমায়েতের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান,“এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এটা মানবতার প্রশ্নে একাট্টা হওয়ার ডাক।”

তাদের প্রত্যাশা, এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে গাজার নিরীহ মানুষের জন্য একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে।

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল একটাই দাবি— “গাজায় গণহত্যা বন্ধ করো”, “ফ্রি প্যালেস্টাইন”, “ইসরায়েলি আগ্রাসন চলবে না”।

সমাবেশটি বিকেল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে। সংগঠকরা জানিয়েছেন, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ সরাসরি ও পরোক্ষভাবে এ কর্মসূচিতে অংশ নিচ্ছে।

সংহতির এমন শক্তিশালী বার্তা ঢাকা শহরকে কাঁপিয়ে দিয়েছে। ‘মার্চ ফর গাজা’ হয়ে উঠেছে নিপীড়নের বিরুদ্ধে মানবতার এক দৃপ্ত উচ্চারণ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জনগণকে কাঙ্ক্ষিত...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে শুক্রবার দাবি...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সেনা ও...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি...