শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মালয়েশিয়ায় ‘জঙ্গি সন্দেহে’ গ্রেফতার বাংলাদেশিদের কেউই দেশে ফেরননি

বিশেষ সংবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,মালয়েশিয়ায় ‘জঙ্গি সন্দেহে’ কয়েকজন গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়া থেকে দেশে ফেরত আসা ব্যক্তিরা কেউই জঙ্গি নন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, “মালয়েশিয়ার পুলিশপ্রধান যাদের নিয়ে কথা বলেছেন, সেই পাঁচজন এখনো দেশে ফেরেননি। এ নিয়ে সরকারিভাবে যোগাযোগ চলছে। যাঁরা দেশে এসেছেন, তাদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি প্রেস রিলিজ দিয়েছে, তারা কেউ জঙ্গি নয়।”

এ সময় বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই জানিয়ে তিনি বলেন, “সবার সহযোগিতায় দেশে জঙ্গিবাদ নির্মূল করা গেছে। মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। গত ১০ মাসে কোনো ধরনের জঙ্গি তৎপরতা বা ঘটনা নেই, সুতরাং মিডিয়াও কিছু প্রকাশ করতে পারেনি। এটা প্রমাণ করে দেশে এখন জঙ্গিবাদ নেই।”

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা যৌথভাবে বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, “কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাকসবজি ও ফলমূল বিদেশে রপ্তানি করা হচ্ছে। কিছুদিন আগের এনবিআর-সংক্রান্ত সমস্যার কারণে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছিল, যার ফলে রপ্তানিকারকদের আর্থিক ক্ষতিও হয়।”

তিনি জানান, দেশের রপ্তানি বেড়ে যাওয়ায় কার্গো ভিলেজের কোল্ড স্টোরেজ বড় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...