মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

বিশেষ সংবাদ

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার বাকি ছয় আসামিকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

সোমবার (০২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন

রাষ্ট্রপক্ষের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও সহকারী অ্যাটর্নি জেনারেল শামীমা দিপ্তি। আসামিপক্ষের আইনগত লড়াইয়ে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহাজাহান।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মেজর (অব.) সিনহা মো: রাশেদ খান। তিনি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরের পর একটি ভ্রমণভিত্তিক ডকুমেন্টারি তৈরিতে কাজ করছিলেন এবং সে কারণেই কক্সবাজারে অবস্থান করছিলেন।

এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র ব্যবহারের পদ্ধতি ও দায়বদ্ধতা নিয়েও তখন নানা প্রশ্ন উঠে আসে।

ঘটনার দুই বছর পর ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এই মামলার রায় দেন। ওই রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এছাড়া সিনহা হত্যায় সহযোগিতা এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগে তিন পুলিশ সদস্য ও পুলিশের তিন সোর্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে মামলার ১৫ আসামির মধ্যে চার পুলিশ সদস্য এবং তিনজন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যকে খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরাও আপিল করেন। পরে চলতি বছরের ২১ এপ্রিল প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্টের একটি বেঞ্চকে মামলাটি নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়। গত ২৩ এপ্রিল থেকে আপিলের ওপর শুনানি শুরু হয়, যা আজ রায়ের মাধ্যমে শেষ হয়।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “এই মামলাটি ছিল বহুল আলোচিত। যারা আইন রক্ষার দায়িত্বে ছিলেন, তারাই আইন লঙ্ঘন করেছেন। এই রায় ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ উদাহরণ।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। রাস্তা নিয়ে বিরোধের জেরে...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮)...