রবিবার, ১ মার্চ, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

বিশেষ সংবাদ

রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে রিক্তা বেগম (৩৬) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এসময় ওই শিক্ষিকার স্বামীও আহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আলমপুর-তারাগঞ্জ সড়কের সর্দারের মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার মো: আবদুল মান্নানের ছেলে মো: জছিদুল ইসলাম চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তার স্ত্রী রিক্তা বেগম তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলা পরিষদে যাচ্ছিলেন এই দম্পত্তি।

বুধবার সকাল ৯টার দিকে আলমপুর-তারাগঞ্জ সড়কের সর্দার মোড় এলাকায় পৌঁছালে সেখানে গরুর বাছুরের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়র গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ দুপুরের দিকে রিক্তা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুল ইসলাম দুর্ঘটনায় শিক্ষিকা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায়...

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টস...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক...