রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর করল বৈষম্যবিরোধীরা

বিশেষ সংবাদ

ময়মনসিংহ শহরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতাকর্মীরা সেখানে গিয়ে নির্মাণাধীন স্থাপনার ইটের দেয়াল ভেঙে দেন এবং পুরোনো ভবনের আসবাবপত্র ভাঙচুর করেন।

বিক্ষুব্ধদের অভিযোগ, এই বাড়িটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বিতর্কিত ‘দালাল মহল’ হিসেবে পরিচিত। তারা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও রওশন এরশাদ ক্ষমতাকে সহযোগিতা করায় এই বাড়িকে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে দেখছেন তারা।

সম্প্রতি ওই বাড়িটি ১২ বছরের জন্য ভাড়া নিয়ে একটি রেস্তোরাঁ নির্মাণের কাজ শুরু করেন কুটুম বাড়ি রেস্তোরাঁর মালিক বজলুর রহমান। এতে ক্ষোভ বাড়ে বৈষম্যবিরোধীদের মধ্যে। এর আগে গত ২৩ এপ্রিল ওই বাড়ির সামনে মানববন্ধন করে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ গড়ে তোলার দাবি জানায় তারা । দাবি না মানায় এদিন তারা সরাসরি গিয়ে স্থাপনাগুলো ভেঙে দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগরের যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ বলেন, “ফ্যাসিবাদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত একটি বাড়িকে বাণিজ্যিক ভবনে রূপান্তরের চেষ্টা ইতিহাসবিরোধী। আমরা এটি মেনে নিতে পারি না।”

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

রেস্তোরাঁ মালিক বজলুর রহমানের শ্যালক আহসানুল করীম বলেন, “কোনো নোটিশ বা পূর্বঘোষণা ছাড়াই হামলা চালিয়ে নির্মাণসামগ্রীও লুট করে নিয়ে গেছে তারা।”

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “ছাত্রদের দাবি বিবেচনায় নেওয়া হচ্ছে। বাণিজ্যিক স্থাপনা নির্মাণের বিষয়ে নতুন করে চিন্তা করা হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে এ...

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই

পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বাংলাদেশে...

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল...

দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর।...

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই

পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার...

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত...

বগুড়ায় নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী সহিংসতার একটি মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম...

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে...

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০)...