রাস্তা দখল করে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে শেরপুর প্রশাসনের উচ্ছেদ অভিযান

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা-ভবানীপুর সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহরের শেরুয়া বটতলা বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

ছবি : সংগৃহীত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, শেরপুর থানা উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ও সংগীয় ফোর্স।

এছাড়া, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলমও অভিযানে সক্রিয় ভূমিকা রাখেন

স্থানীয়দের মধ্যে অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করা জরুরি ছিল। আগে থেকেই দখলদারদের নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরায়নি, যা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, “সরকারি জায়গা দখল করে কেউ পার পাবে না। নিয়মিত অভিযান চলবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের প্রতি সরকারি সম্পত্তি দখল না করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...