রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ! থানায় অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ায় এক অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রের পরিবার বুধবার (১১ জুন) রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে

নিখোঁজ সজিব (১৫), স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর মা মোছা. মমতা বেগম জানান, বুধবার (১১ জুন) সকাল ১০টার দিকে শেরপুর ডিজে হাইস্কুল মাঠে কনসার্ট দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সজিব। এরপর আর সে ফেরেনি।

মমতা বেগমের অভিযোগ, “ছেলেটা বের হওয়ার মাত্র ১৫ মিনিট পরেই উপজেলা গেটের সামনে ওকে সবুজ রঙের একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আমার ভাগনে নয়ন (২৫) ও তার স্ত্রী বিথী (২২)। আমাদের কাছ থেকে নয়ন বিদেশ যাওয়ার কথা বলে এক লাখ টাকা চেয়েছিল, আমরা দিতে না চাওয়ায় এই ঘটনা ঘটায়। এখন আর ছেলের সন্ধান পাচ্ছি না। আমি আমার সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।”

অভিযুক্ত নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এটি প্রেমঘটিত একটি বিষয়। আমি এখন ঢাকায় আছি, থানার ফোন পেয়ে রওনা দিয়েছি। থানায় গিয়ে সব ব্যাখ্যা দেব।”

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিন বলেন, “ছেলে নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, কেউ...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি ইন্ডাস্ট্রি নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি ইন্ডাস্ট্রি নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা এবং...

ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান। মৃত্যুকালে তার...

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ...

দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই...