মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে আবারও চাঁদা বন্ধের দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ

বিশেষ সংবাদ

চাঁদা বন্ধের দাবিতে আবারও বগুড়ার শেরপুরে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০টা থেকে এক ঘন্টাব্যাপী শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। তবে আলোচনা না হওয়া পর্যন্ত চাঁদা বন্ধের আশ্বাস পেয়ে ফিরে যান তারা।

রিকশা চালকদের সাথে কথা বলে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে সব ধরনের চাঁদা তোলা বন্ধ ছিলো। কিন্তু গত ডিসেম্বরের ১৯ তারিখ থেকে পৌরসভার টোলের নামে আবারও শুরু করা হয়েছে। ছোট রিকশা থেকে ১০ টাকা ও বড় রিকশা থেকে ২৫ টাকা করে তোলা হচ্ছে। তারা সব ধরনের চাঁদা বন্ধের দাবি জানিয়েছেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর তুষারসহ রিকশা চালকদের কয়েকজন প্রতিনিধি ইউএনওর সাথে কথা বলেন। তিনি আগামী বুধবার আলোচনা করার কথা জানান। সে পর্যন্ত পৌরসভার টোল আদায় বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলে চালকরা চলে যান।

বিক্ষুব্ধ রিকশা চালক আনিছুর রহমান বলেন, বিগত সরকারের মতো আবারও পৌরসভার টোলের নামে চাঁদা নেওয়া হচ্ছে। টাকা না দিলে চাবি কেড়ে নেওয়া হয়

রইচ উদ্দিন প্রামানিক বলেন, আমাদের সাথে আগের মতোই জুলুম শুরু হয়েছে। টাকা না দিলে ছবি তুলে কোন এক নেতাকে পাঠায়। পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এসব বন্ধ না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীর তুষার বলেন, আইন অনুযায়ী স্ট্যান্ড ছাড়া সড়কে টোল আদায় করা যাবে না। কিন্তু কোনও স্ট্যান্ড না থাকা সত্বেও পৌরসভা ইজারা দিয়েছে। এখন ইজারাদার অবৈধভাবে রাস্তায় রাস্তায় চাঁদা উত্তোলন করছে। আমরা এসব বন্ধের দাবি করছি।

এর আগে গত ২২ এবং ২৪ ডিসেম্বর একই দাবীতে সড়ক-মহাসড়কে বিক্ষোভ করে ব্যাটারী চালিত অটোরিকশা চালকরা।

ছবি : অন্বেষণ।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আশিক খান জানান, “যাদের কল্যানে এই চাঁদা তোলা হয়, তারা না চাইলে এই আদায় কেন হবে! বিষয়টি নিয়ে আগামীকাল বুধবার সকাল ১১ টায় ইজারাদার, রিকশা চালক ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া সদরের...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী...