শেরপুরে কৃষক-ক্ষেতমজুরদের ১০ দফা দাবিতে বিক্ষোভ-মিছিল ও স্মারকলিপি প্রদান

বিশেষ সংবাদ

শেরপুরে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের ডাকে ১০ দফা দাবিতে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জুন) দুপুরে শেরপুর উপজেলা চত্বর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে কৃষিখাতে বাজেট বৃদ্ধি, কৃষি উপকরণের দাম কমানো, প্রকৃত কৃষকদের কৃষি কার্ড, ক্ষেতমজুরদের রেশনিং ও শস্য বীমা চালুর দাবি তুলে ধরা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষেতমজুর সমিতির উপজেলা সভাপতি আব্দুর ছামাদ। বক্তব্য রাখেন, কৃষক সমিতি বগুড়া জেলা সভাপতি হাসান আলী শেখ, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট আহ্বায়ক আমিনুল ইসলাম, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি শুভসংকর রায় বাপন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা কমিটির সাইফুজ্জামান টুটুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিমাই ঘোষ।

বক্তারা বলেন, কৃষিনির্ভর দেশে কৃষকরা অবহেলার শিকার। সার-বীজ-সেচসহ কৃষি উপকরণের অস্বাভাবিক দাম এবং অসাধু ব্যবসায়ীদের ভেজালের কারণে কৃষকরা উৎপাদন খরচও তুলতে পারছেন না। ঋণের বোঝা আর জমি হারানোর আতঙ্কে তারা দিশেহারা। করোনা মহামারির মধ্যেও কৃষক ফসল ফলিয়ে ১৮ কোটি মানুষের খাদ্যের জোগান দিয়েছেন, অথচ প্রণোদনা প্রকৃত কৃষকদের না দিয়ে দেওয়া হচ্ছে দলীয় সুবিধাভোগীদের হাতে।

বক্তারা আরও বলেন, কৃষিতে যান্ত্রিকীকরণে ক্ষেতমজুরদের কাজের সুযোগ কমছে, অন্যদিকে বিকল্প কর্মসংস্থান না থাকায় তারা নিদারুণ সংকটে পড়েছেন। সরকারি ও বেসরকারি খাতে ছাঁটাই ও কর্মসংস্থান সঙ্কট সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এই বাস্তবতায় বাজেটে কৃষি খাতে ৪০% উন্নয়ন বরাদ্দ ও দুর্নীতিমুক্ত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বক্তারা প্রশাসনিক দুর্নীতি, ঋণখেলাপী ব্যবসায়ীদের সুবিধা, ক্ষেতমজুরদের সামাজিক নিরাপত্তাহীনতা এবং খাদ্য নিরাপত্তার সংকটের কথাও তুলে ধরেন

সমাবেশ শেষে অর্থ উপদেষ্টার বরাবর ১০ দফা দাবিসংবলিত স্মারকলিপি উপজেলা প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে হস্তান্তর করা হয়। সমাবেশ থেকে জানানো হয়, জনস্বার্থে এই আন্দোলন ও দাবিসমূহ অব্যাহত থাকবে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...