শেরপুরে গাজা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে শেরপুর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যানারে হাজারো মানুষ একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।

“গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শেরপুর উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল। ছবি : অন্বেষণ।

ফিলিস্তিনের শিশু ও সাধারণ মানুষের উপর ইসরায়েলি নিষ্ঠুরতার বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ জনতা, শিক্ষার্থী, ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দলসমূহ। ‘ফিলিস্তাইন নেভার ওয়াক এলোন’, ‘বয়কট ইসরায়েল’, ‘সেভ ফিলিস্তাইন চাইল্ড’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা শেরপুর শহরের প্রধান সড়কে স্লোগান দিতে দিতে মিছিল করে

গাজায় ইসরায়েলি আগ্রসনের বিরুদ্ধে শেরপুরে সর্বস্তরের শিক্ষর্থী ও জনতার বিক্ষোভ মিছিল ছবি : অন্বেষণ।

এই প্রতিবাদে অংশ নেয় জামায়াতে ইসলাম শেরপুর উপজেলা শাখা, হেফাজতে ইসলাম শেরপুর, চরমোনাই অনুসারী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জেনারেল স্টুডেন্ট পিপলস বাংলাদেশ, সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও শেরপুরের ধর্মপ্রাণ মুসল্লিরা।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শেরপুর উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে বিক্ষোভ মিছিল | ছবি : অন্বেষণ।

শহরের ধুনটমোড় ও করতোয়া স্ট্যান্ডে পৃথক সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনি শিশু ও নারীদের হত্যা করছে, যা মানবাধিকার লঙ্ঘনের জঘন্যতম উদাহরণ। এই বর্বরতা আর চুপ করে দেখা যায় না। এখন সময় মুসলিম বিশ্বকে এক হয়ে দাঁড়াবার।”

গণহত্যা বন্ধ করুন-ফিলিস্তিনের জন্য পদযাত্রা করুন: সাধারণ ছাত্র ও জনগণের আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ মিছিল | ছবি : অন্বেষণ।

তারা আরও বলেন, “ইসলামী দুনিয়ার রাষ্ট্রগুলোর উচিত ইসরায়েলি পণ্য বয়কট করা এবং আন্তর্জাতিক মহলের কাছে এই হামলা বন্ধে জোর দাবি তোলা।”

বিক্ষোভ শেষে দোয়ার মাধ্যমে ফিলিস্তিনের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং নির্যাতিতদের জন্য সহানুভ’তি প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...