শেরপুরে গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ছাত্রনেতার থানায় তদবির!

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় গ্রেফতার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় তদবিরে জড়িয়েছেন ছাত্র অধিকার পরিষদের শীর্ষ এক নেতা। এমন অভিযোগে তোলপাড় শুরু হয়েছে

ঘটনাটি ঘটে রোববার (১১ মে) রাতে, শেরপুর থানায়। গ্রেফতার হওয়া সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম (৪৮) ও কুসুম্বি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম (৭৫)। এদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার অভিযোগে মামলা ছিল।

রাত সাড়ে নয়টার দিকে থানায় হাজির হন ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানূর রহমান পলাশ। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উপর ‘চাপ’ প্রয়োগ করে দাবি করেন, সাইফুল ইসলাম নিরপরাধ এবং তাকে ছেড়ে দেওয়া হোক।

পুলিশ জানায়, পলাশের দাবি নাকচ করে সাইফুলের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ দেখানো হয়। এরপরও কয়েক ঘণ্টা তিনি থানা প্রাঙ্গণে অবস্থান করেন। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে এলে রাত ১১টার দিকে তিনি চলে যান।

তবে মিজানূর রহমান পলাশ অভিযোগ অস্বীকার করে বলেন, “সাইফুল ইসলাম আমাদের এক ছাত্রনেতার আত্মীয়। আমাকে বলা হয়েছিল তিনি নির্দোষ। বিষয়টি যাচাই করতে থানায় গিয়েছিলাম। পরে পুলিশের কাছ থেকে নিশ্চিত হই, তিনি প্রকৃতপক্ষে আওয়ামী ফ্যাসিবাদের অংশ।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “ছাত্রনেতা পলাশ আসামী ছাড়াতে বারবার অনুরোধ করেন। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। যথাযথ প্রক্রিয়ায় আসামিদের আদালতে পাঠানো হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের ভাড়া নিয়ে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ উভয় পক্ষকে ডেকে আলোচনা করে...

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায়...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে...

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা...