শেরপুরে ট্রান্সফরমারের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মৃত্যু হয়েছে

সোমবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একটি মাছের খাদ্য উৎপাদন কারখানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে যুবকটির শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে তাঁর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।

মাছের খাদ্য প্রস্তুতকারী মিলটির নৈশপ্রহরী আবদুল খালেক বলেন, “গতকাল রোববার রাতের কোনো এক সময় ওই ব্যক্তি ট্রান্সফরমার রুমে ঢুকে পড়েন। মিলের ট্রান্সফরমার থেকে তামার তার ও যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। মিলটিতে বিদ্যুৎ সংযোগ থাকলেও কারখানার উৎপাদন কার্যক্রম এখনো শুরু হয়নি।”

এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্ত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন স্থানীয়রা। ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তোলা এবং একটি...

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া-৬ সংসদীয় আসন ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত...

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। বিতর্কিত বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার (১ এপ্রিল) ডেইলি...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন স্থানীয়রা।...

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া-৬ সংসদীয় আসন ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে...

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। বিতর্কিত বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের...