শেরপুরে নাশকতার মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) মধ্যরাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুরা পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব শাখা) সহ-সভাপতি সহিদ শাজাহান (৫৪) ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি মো. মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (৪৬)।

জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল হয়। অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালান এবং স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার প্রায় দশ মাস পর, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন , “মামলার তদন্তকালে তাদের বিরুদ্ধে তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হোটেলের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বিল...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস...