শেরপুরে পুলিশের অভিযানে ফাঁস হলো চোর চক্রের জাল

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) পটুয়াখালী ও বরিশালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চুরি যাওয়া ২৯টি ব্যাটারি ও ১০৫টি সন্দেহজনক গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে

গ্রেফতারকৃতরা হলেন মো. ইয়াকুব মৃধা (৪৪), পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাসিন্দা, এবং মো: শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪৫), বরিশাল জেলার বিমানবন্দর থানার করাপুর মাষ্টারবাড়ি এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি রাতে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় “কিষান অটো” ব্যাটারির দোকান থেকে ৪১টি ব্যাটারি চুরি হয়। দোকানের মালিক মুনজুরুল হাসান পরদিন থানায় মামলা দায়ের করেন। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ২৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা থেকে মো. নুরুন্নবীউল আহসান রুমিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ মার্চ পটুয়াখালী থেকে মো. ইয়াকুব মৃধা এবং বরিশাল থেকে মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ছবি : সংগৃহীত।

শহিদুল ইসলামের কাছ থেকে চুরি যাওয়া ২৯টি ব্যাটারি এবং তার বাড়িতে থাকা ১০৫টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারগুলো অন্য কোনো স্থান থেকে চুরি করা হয়েছে। প্রকৃত মালিকদের শনাক্ত করতে সংশ্লিষ্ট থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...