শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

বিশেষ সংবাদ

বগুড়া শেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় জুয়েল রানা (৩৫) নামের একজন কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের সাকিম উদ্দিন মন্ডলের ছেলে ও সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন, মনিরুল ইসলাম (৫০), শাহ আলম (৫৫), দিলারা বেগম (৫০), এনামুল হক (৪০)। বৃহস্পতিবার দুপুরে আইগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, জুয়েল রানা বুধবার প্রয়োজনীয় কেনাকাটার জন্য শেরপুরে আসেন। কেনাকাটা শেষে সিএনজি যোগে রাত সারে ৯টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় সিএনজি শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শাফলজানি এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগতিতে যাওয়া প্রাইভেটকার সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে সিএনজিতে থাকা চালকসহ সকল যাত্রী আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জুয়েল রানাকে কর্মব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। অন্যান্য আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে। প্রাইভেটকারটি চালক ও মালিক শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।শনিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে বাংলাদেশ নৌবাহিনী-এর ভেরিফায়েড ফেসবুক পেজে...

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগর-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।শনিবার (২১...

প্রশাসনের ভেতরে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

দেশে এখনও একটি মহল উচ্ছৃঙ্খল জনতা বা ‘মব’কে প্রশ্রয় দিতে চায়—এমন আশঙ্কার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।শনিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে...

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগর-কে...

প্রশাসনের ভেতরে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

দেশে এখনও একটি মহল উচ্ছৃঙ্খল জনতা বা ‘মব’কে প্রশ্রয় দিতে চায়—এমন আশঙ্কার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী...

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব, গ্রেফতার ১

স্থানীয়ভাবে হারবাল ব্যবসায়ী ও কেমিস্ট হিসেবে পরিচিত ছিলেন তৌহিদুজ্জামান ওরফে শিমুল (৩২)। তবে অল্প সময়ে বেশি লাভের আশায়...

একুশের দিনে বাংলায় কথা বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষায়...

বাংলাদেশ গড়ায় বাধা দিলে শত্রু হিসেবে গণ্য হবে: এ্যানি

নতুন বাংলাদেশ গড়ার পথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে কঠোর অবস্থানের...