শেরপুরে রাজনৈতিক সহিংসতার মামলায় চেয়ারম্যান জাকির গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর থানায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নির্বাচনী বহরে হামলার মামলায় বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ১৫ নভেম্বর কুসুম্বি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় প্রধান আসামি হিসেবে নাম রয়েছে আসিফ ইকবাল সানির (৪৮)। তিনি বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।

এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজ উপজেলার গোসাইবাড়ি বটতলা এলাকায় মোটরসাইকেল, মাইক্রোবাস ও জিপ বহর নিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীরা লাঠিসোটা, ধারালো অস্ত্র এবং বিস্ফোরক ব্যবহার করে হামলা চালায়। এতে নির্বাচনী বহরে থাকা বহু নেতা-কর্মী আহত হন।

এ মামলার ভিত্তিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় শেরপুর উপজেলা গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনকে (৪৭)। তিনি দক্ষিণ পেচুল গ্রামের বাসিন্দা এবং মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি। পুলিশ তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলার তদন্তে জাকির হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি। দলীয় কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি।...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ...

বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল...