বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ দাবি ও তদন্তে মিথ্যাচারের অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার দুলাল চন্দ্র প্রামানিকের বিরুদ্ধে ঘুষ দাবি এবং উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে

দরিমুকুন্দ মৗজার জমি সংক্রান্ত মামলার (নম্বর ১৮৫-পি/২০২৫) তদন্ত করতে এসে সার্ভেয়ার আর্থিক সুবিধা দাবি করেছেন। এর প্রতিকার চেয়ে তিনি বৃহস্পতিবার সকালে বগুড়ার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন

একই দিন দুপুরে তিনি শেরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার অভিযোগ তুলে ধরেন।
অভিযোগকারী নারী এমিলা বেগম উপজেলার মির্জাপুর ইউনিয়নের দরিমুকুদ গ্রামের মোঃ বিপ্লবের স্ত্রী।

সংবাদ সম্মেলনে এমিলা বেগম বলেন, তিনি জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তি ও তার জমির গাছ কেটে নেওয়ার প্রতিকার চেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশ অনুসারে জমির দখল সংক্রান্ত তদন্তের দায়িত্ব পান শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার দুলাল চন্দ্র প্রামানিক। দুলাল তদন্তে গিয়ে এমিলির কাছে টাকা দাবি করলে তিনি অপারগতা প্রকাশ করেন। এর ফলে সার্ভেয়ার দুলাল চন্দ্র পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করেন।

সেখানে উল্লেখ করা হয় এমিলি নিজেই তার প্রতিপক্ষকে গাছ কেটে নিয়ে যেতে বলেছেন ও জমিটি তার দখলেও নেই। এই প্রতিবেদন মিথ্যা বলে দাবি করেছেন এমিলি।

তিনি বলেন, “আমি এখনো জমিটির দখলে আছি, এবং কাউকে গাছ কাটার কোনো অনুমতিও দিইনি। এই মিথ্যা প্রতিবেদনের কারণে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবো।

উল্লেখ্য, এর আগে সার্ভেয়ার দুলাল চন্দ্র বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা কর্মরত ছিলেন। চলতি বছরের মার্চের ২৫ তারিখে সারিয়াকান্দি উপজেলার মোছাঃ ফেরদৌসি বেগম নামে একজন নারী ঘুষ চাওয়ার অভিযোগে দুলাল চন্দ্রের বিরুদ্ধে বগুড়ার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে সার্ভেয়ার দুলাল চন্দ্র প্রামানিকের প্রতিক্রিয়া জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি তাকে পাঠানো ক্ষুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।

এবিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আশিক খান বলেন, অভিযোগটি তদন্ত করা হবে।

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার মুঠোফোনে কল দিয়ে তার বক্তব্য পাওয়া যায়নি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চুক্তির ভালো-মন্দ সব দিক...

আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির...

যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মুড়িবোঝাই একটি পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় পিকআপসহ চালককে আটক...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার...

আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত...

যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মুড়িবোঝাই একটি পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির...

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়...

‎বগুড়ায় ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

‎বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন...