শেরপুর শ্রমিক ও ছাত্রজনতার সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে সর্বস্তরে বৈষম্যের অবসানের দাবিতে শ্রমিক ও ছাত্রজনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫অক্টোবর) বেলা সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলা-মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে ধুনটমোড় পৌর ট্রাক টার্মিনালে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরিফুর রহমান মিলন।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। এছাড়াও বক্তব্য রাখেন মালিক শ্রমিক যৌথ কমিটির উপদেষ্টা শফিকুল ইসলাম শিরু, বাস মালিক নেতা সেলিম রেজা, শ্রমিক নেতা আবু রায়হান, আব্দুল্লাহ্ শেখ প্রমূখ।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাদের শাসন আমলে সাধারণ মানুষের পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষা হয় নাই। তারা জুলুম করে শ্রমিক ও মালিক সংগঠন দখল করে লুটপাট করেছে। সেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারনে অসংখ্য মানুষ হামলা, মামলা ও গুমের শিকার হয়েছে। এখন মানুষ নতুন করে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখছে।

কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা নিবর্তনমূলক মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। তারা অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি বিএনপি’র সাবেক নেতা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি। দলীয় কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি।...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ...

বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল...