শ্রীপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

বিশেষ সংবাদ

গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে আরিয়ান সরকার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার জনৈক কফিল উদ্দিনের বাড়ির অরক্ষত সেপটিক ট্যাংকে পড়ে ওই শিশুটির মৃত্যু হয়।

নিহত আরিয়ান সরকার (৬) উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে স্থানীয় এইচএকে একাডেমির প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে শিশু আরিয়ান তার বোনের সঙ্গে কানামাছি খেলার সময় বাড়ির পাশের এক প্রতিবেশীর অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়।

নিহত আরিয়ানের মা আনোয়ারা খাতুন বলেন, গতকাল বিকালে আমার দুই ছেলেমেয়ে কানামাছি খেলছিল। হঠাৎ করে আমার মেয়ে পুতুল ডেকে জানায় আমার ছেলে আরিয়ানকে খুঁজে পাচ্ছে না। এর পর পরই আমি বাসার আশপাশে আমার ছেলেকে খুঁজতে থাকি। খোঁজাখুঁজির একপর্যায়ে এক প্রতিবেশীর বাড়ির অরক্ষিত সেপটিক ট্যাংকে আমার ছেলের জুতা জোড়া দেখতে পেয়ে আমার মনে সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনকে ডাক দিলে তারা এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে আমার ছেলে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে প্রতিবেশী ওই বাড়ির মালিক কফিল উদ্দিন পলাতক আছেন

শ্রীপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : পবিত্র রমজান মাসে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের কষ্টের কারণ না হওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

৭ মার্চের ভাষণকে স্বীকার করতে হবে: ডাকসু নেতা সর্বমিত্র চাকমা

একাত্তরের মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বা তার বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সর্বমিত্র চাকমা। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে পাশ...

বগুড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিনহা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাহাটা–বগুড়া সড়কের...

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : পবিত্র রমজান মাসে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের কষ্টের কারণ না হওয়ার জন্য ব্যবসায়ীদের...

৭ মার্চের ভাষণকে স্বীকার করতে হবে: ডাকসু নেতা সর্বমিত্র চাকমা

একাত্তরের মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বা তার বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন...

বগুড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিনহা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (৭ মার্চ)...

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ২৬৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। গত আট দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী মোট...

শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় কিশোরকে হাতুড়িপেটা

বগুড়ার শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় মো. মাহী (১৩) নামের...

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও কার্যকর করতে এক...