মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার শেরপুরে

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সহায়তা করলেন ডিসি

বিশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় সম্প্রতি বগুড়ার শেরপুর উপজেলায় চলাচলে অক্ষম এক অসহায় ব্যক্তিকে সহায়তা প্রদান করেছেন বগুড়ার জেলা প্রশাসক। অসহায় মো: শাহদত হোসেন শেখ (৩৩) উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের মৃত মোজাদার শেখ এর ছেলে।

পণ্য পরিবহন শ্রমিক হিসাবে কাজ করতেন তিনি। নিজের কোন জমি না থাকলেও স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নানির দেওয়া মাত্র ৪ শতক জমিতেই তার সংসার। কয়েকদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও বাঁ পায়ের পাতার হাড় ভেঙে যায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তির।

দুর্ঘটনার পর থেকে চলাচলে সক্ষমতা না থাকায় বাইরে গিয়ে কাজ করতে পারছিলেন না। অর্থাভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের মুখে তিন বেলা খাবার তুলে দিতে পারাই হয়ে দাঁড়িয়েছিল জীবনের কঠিনতম প্রশ্ন।

এমন দুর্বিষহ পরিস্থিতিতে তিনি সাহায্যের জন্য আবেদন করেন বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম এর কাছে। হৃদয়স্পর্শী সে আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন জেলা প্রশাসক। শাহাদাত হোসেনের জন্য খাদ্য সহায়তা প্রেরণ ও চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন তিনি।

সোমবার (০১ এপ্রিল) বগুড়ার জেলা প্রশাসকের তরফ থেকে খাদ্য সহায়তা আহত ব্যক্তির কাছে পৌঁছে দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। এ সময় সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সহায়তার বিষয়ে এস এম রেজাউল করিম বলেন, বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: সাইফুল ইসলাম স্যারের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় আহত মো: শাহাদত হোসেন শেখ এর পরিবারের কাছে ইতোমধ্যে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে এবং তার চিকিৎসার বিষয়েও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার ব্যাপারে স্যারের নির্দেশনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...