রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায়

সমন্বয়ককে পেটানোর অভিযোগ আরেক সমন্বয়কের বিরুদ্ধে

বিশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাদিম ইসলাম (২৫) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে পেটানোর অভিযোগ উঠেছে উপজেলার আরেক সমন্বয়কের বিরুদ্ধে। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে আশুগঞ্জ থানা এলাকায় এই ঘটনা ঘটেছে

গুরুতর আহত অবস্থায় নাদিম ইসলামকে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। নাদিম ইসলাম উপজেলার চরচারতলা এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে। অভিযুক্ত সমন্বয়ক মোহাম্মদ মিশেল উপজেলার সোহাগপুর এলাকার বাসিন্দা।

এদিকে নাদিম ইসলামের ওপর হামলার ঘটনার প্রতিবাদে গত রাতেই আশুগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে অভিযুক্ত মো: মিশেলকে গ্রেফতারের দাবি জানান উত্তেজিত জনতা।

জানা গেছে, আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারির মধ্যে আশুগঞ্জ শ্রম ও কল্যাণ কেন্দ্রে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হওয়ার কথা। এই মেলায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদির আসার রয়েয়ে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মেসেঞ্জার গ্রুপে নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের আশুগঞ্জে আসার বিষয়ে প্রতিহত করার আহ্বান জানান মো: মিশেল। এর প্রতিবাদ করেন সমন্বয়ক নাদিম ইসলাম। এই ঘটনার জেরে গতকাল সন্ধ্যার দিয়েশ মিশেলের নেতৃত্বে একদল যুবক নাদিম ইসলামকে পিটিয়ে আহত করেন।

জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আশুগঞ্জ শাখার সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দু-একটি কর্মসূচিতে সে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। তবে মিশেল কোনও সমন্বয়ক না। উপজেলা সমন্বয়ক নাদিমের ওপর হামলাকী মিশেল ছাত্রলীগের কর্মী। আমরা তাকে গ্রেফতারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এই মধ্যে মিশেল ও তার সহযোগীদের গ্রেফতার করা না হলে কঠো কর্মসূচি ঘোষণা করা হবে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বিল্লাল মিয়া জানান, গতকাল রাতে উপজেলার চরচারতলা এলাকার নাদিম ইসলাম নামের এক ছাত্রনেতাকে পিটিয়ে আহত করা হয়েছে। যারা হামলা করেছে তাদেরকে ছাত্রলীগ কর্মী বলছে আহত পক্ষ। এ ঘটনায় এখনো কোনও অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...