অন্বেষণ ডেস্ক :

সিঙ্গাপুরের জালে বাংলাদেশ নারী দলের দুই হালি গোল

বিশেষ সংবাদ

সিঙ্গাপুরের জালে বাংলাদেশ নারী দলের দুই হালি গোল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ২য় ম্যাচে সিঙ্গাপুর নারী দলকে ০-৮ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল। এতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

সোমবার (৪ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সিঙ্গাপুর নারী দলকে ০-৮ গোলে উড়িয়ে দেয় অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি।

এর আগে গত শুক্রবার (১ ডিসেম্বর) সিরিজের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ০-৩ গোলে হারায় বাংলাদেশ।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বংলাদেশ দল। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে লাল-সবুজ দল আরও ৫ গোল করে।

খেলার প্রথমার্ধে ১৬তম মিনিটে নারী দলের ফরোয়ার্ড তহুরা খাতুন গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ১৮তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। ২৪তম মিনিটের নিজের দ্বিতীয় গোল করেন তহুরা খাতুন ।

দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরের জালে আরো পাঁচটি গোল করে বাংলাদেশ। আজকের ম্যাচে ছয়টি গোলের মধ্যে সবচেয়ে পঞ্চম গোলটি ছিল আকর্ষণীয়। বাংলাদেশ দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা ৬২ মিনিটে বক্সের মধ্যে বা পায়ে অসাধারণ শটে গোলটি করেন। এর পাঁচ মিনিট আগে হওয়া গোলে অবদান ছিল ঋতুপর্ণা চাকমার।

বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার মাইনাস তহুরা দৌড়ে গিয়ে পা ছোয়াতে ব্যর্থ হন। একই লাইনে পেছনে দাঁড়িয়ে থাকা সানজিদার অসাধারণ শর্ট নিয়ে গোল করেন। নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচজুড়ে বেশ কয়েকটি গোল মিস করেন। পরে তিনি ৭৪ মিনিটে গোলের দেখা পেয়েছেন।

ম্যাচের শেষ সময়ে ৮৬ মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার সুমাইয়া মাতসুমি জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন। ইনজুরি সময়ে শামসুন্নাহার আরও একটি গোল করলে স্কোরলাইন ৮-০ হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...