মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সিন্ডিকেট ভাঙতে কৃষি বাজার চালু করবে সরকার : শ্রম উপদেষ্টা

বিশেষ সংবাদ

কৃষকদের পণ্য সরাসরি ভোক্তাদের নিকট পৌঁছে দিতে এবং সিন্ডিকেট ভাঙতে অন্তর্বর্তীকালীন সরকার ‘কৃষি বাজার’ তৈরির উদ্যোগ নেবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ

আজ বৃহস্পতিবার সকালে বেগুনবাড়িতে রাজধানীর ৫০টি জায়গায় ভ্রাম্যমাণ ট্রাকে করে সাধারণ ভোক্তাদের নিকট ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের’ (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ জনান, বন্যাসহ আরো বেশ কিছু কারণে বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে। সিন্ডিকেট কিংবা ফরিয়াদের মজুতসহ কারসাজির কারণে বাজারে পন্যের দাম বৃদ্ধি ও জনদুর্ভোগ বাড়ে। এর বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে থাকবে।

কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছানোর কাজ চলছে জানিয়ে এ উপদেষ্টা জানান, যারা এটি করবে তাদেরকে সহায়তা করবে অন্তর্বর্তী সরকার। বিকল্প কৃষি বাজার চালু করার বিষয়ে ভাবা হচ্ছে। যাতে করে কৃষক সরাসরি পণ্য বিক্রি করতে পারে।

টাস্কফোর্স সিন্ডিকেট ভাঙতে ইতোমধ্যে দীর্ঘমেয়াদি কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বেসরকারিভাবে কৃষক থেকে গ্রাহক পর্যায়ে পণ্য পৌঁছে দেয়ার যে কার্যক্রম শুরু হয়েছে তা আরো ছড়িয়ে দিতে সব বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

এতে বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ভাঙতে সহায়তা করবে কৃষি বাজার। দীর্ঘমেয়াদে এই সমস্যা সমাধানের জন্য কাজ করবে সরকার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...