শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সিলেট সীমান্তে যৌথ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশেষ সংবাদ

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ মে) ভোরে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। সীমান্তের প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম ও ডিবিরহাওর এলাকায় অভিযান চালায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারত থেকে চোরাই পথে আসা পণ্যের মধ্যে ছিল বিপুল পরিমাণ লেহেঙ্গা, স্কিন শাইন ক্রিম, গোমেলা ক্রিম, ক্লপ জি ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ভিট হেয়ার রিমুভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রি পিস, ফ্রগ, বাচ্চাদের অ্যাঞ্জেল ড্রেস, লুঙ্গি, ওড়না, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতি চাল, বিস্কুট, মদ এবং একটি মহিষ।

জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫৯৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...