সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফিরোজ খাঁন নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত ১টার দিকে উপজেলার লালানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো: ফিরোজ খাঁন (৩৫) উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের উত্তর কলাবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

জানা গেছে, ফিরোজ খান তার বোনের বাড়িতে থাকত। সেখানে গতকাল বিকেলে একদল যুবক তাকে ধাওয়া দেয়। পরে দিবাগত রাত ১টার দিকে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করে একদল দুর্বৃত্তরা। এরপর সেখান থেকে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফিরোজকে তার বোনের বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তার পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান জানান, লোকমুখে মৃত্যুর সংবাদটি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত ফিরোজ খানের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৫টি মামলা রয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েছেন এক মাদক কারবারি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিল বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন তিনি।রোববার (১২...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। রাস্তা নিয়ে বিরোধের জেরে...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েছেন এক মাদক কারবারি। পরে...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিল বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বগুড়া...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’,...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে...