অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

সীমান্ত দিয়ে পাচারকালে তিন নারী উদ্ধার, ভারতীয় পাচারকারী আটক

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ৩ নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ভারতীয় পাচারকারীকে আটক করা হয়েছে। রবিবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ওই ৩ নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ৩ নারীর বাড়ি রাজবাড়ী ও নড়াইল জেলায়। তাদের একটি সংস্থার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। আটক পাচারকারী বিকাশ সরকার ভারতের নদীয়া জেলার কল্যাণী এলাকার বাসিন্দা।

Sponsored Link

খালিশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো: মোল্লা ওবায়দুর রহমান জানিয়েছেন, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে নারী পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় খালিশপুর-৫৮ বিজিবি।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ফাঁকা গুলি চালায়। পরে ভারতের নারী পাচারকারী বিকাশ সরকারকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩ জন নারীকে।

Sponsored Link

তিনি আরো জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে বিকাশ সরকারকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আর উদ্ধার হওয়া ৩ নারীকে একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link